

শ্রীবরদী প্রতিনিধি: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন তারেক রহমানের ঈদ উপহার হিসেবে শ্রীবরদী উপজেলার ৩ শত ব্যক্তির মাঝে নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
১৭ ই মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে বসবাসরত দুস্ত, অসহায় ও হতদরিদ্র ৩ শত পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা হারে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।
শ্রীবরদী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যেক ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পৌরসভা ভবনে তারেক রহমানের ঈদ শুভেচ্ছার নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ এ নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।