

শ্রীবরদী প্রতিনিধি: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীবরদী উপজেলার ৪ শত হত দরিদ্র ও দুস্ত নারীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ৪ শত শাড়ি বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয় ও পৌরসভা কার্যালয়ে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
শ্রীবরদী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বসবাসরত ৪ শত নারীদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করা হয়।
এ সময় তাতীহাটি ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, রানী শিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা নির্বাহী অফিসারের সি এ ইনসান আলী সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।