শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তের চান্দা পাড়া গ্রাম থেকে ভারতীয় জিরার বস্তা ও বিপুল পরিমাণ জনসন বেবি সাবান আটক করেছে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা।
৪ই মার্চ বুধবার সকালে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রাম থেকে মালিক বিহীন ৪ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের ৬ বস্তা জিরা ও বিপুল পরিমাণ জনসন বেবি সাবান আটক করে।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ভারতীয় জিরা ও সাবান আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, ইদকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।