
সঠিক কৃষি উপকরণ নিশ্চিত করে ফসলের সর্বোচ্চ ফলন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মার্চ শুক্রবার দুপুরে শ্রীবরদী পৌর সদরের তাতিহাটি নয়াপাড়া মমতাজ উদ্দিন স্কুল মাঠে নাবা গ্রুপ কেয়ারের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় পরিবেশক মাহফুজ মিয়ার কৃষকের দোকানের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো: আনিসুজ্জামান খোকন।
এতে কৃষকদের মাঝে নাবা গ্রুপ কতৃক উৎপাদিত কৃষি উপকরণ, ফসলের সর্বোচ্চ ফলন বৃদ্ধি ও ব্যবহার নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নাবা গ্রুপ কেয়ারের শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মার্কেটিং অফিসার
মি: কার্তিক।
এতে বক্তব্য রাখেন কৃষকের দোকানের স্বত্বাধিকারি ও নাবা গ্রুপ কেয়ারের একমাত্র পরিবেশক মাহফুজ মিয়া, মানবাধিকার কর্মী ও সফল কলা চাষী সজীব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ১০ জন কৃষকের মাঝে নাবা গ্রুপ কেয়ারের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।






