
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ বুধবার বিকেলে পৌর শহরের উত্তর বাজারস্থ নবাব বিরানি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে
উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে
ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে
ও সাংবাদিক হাফেজ মাসুদুর রহমান সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাই টিভির সাংবাদিক
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক যথাক্রমে জাকির হোসেন, এস এম সোহান,
কাজী আবু তাহের, গোলাম মোস্তফা, এটিএম রায়হান রতন, এসডি সোহেল রানা, সজিব হাসান প্রমুখ।
এ সময় উপজেলার কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।






