শ্রীবরদী প্রতিনিধি: পেট্রোলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুদ রেখে বেশি দামে পেট্রোল বিক্রি করায় ১ অসাধু ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে পেট্রোলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করায় কুরুয়া এলাকার হাছান আলীর ছেলে হাবিবুল্লাহ (৫৫) কে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।