
শ্রীবরদী প্রতিনিধি: আগামী ৯ ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর ৩ সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে ঘিরে বইছে দুটি উপজেলার ভোটারদের মাঝে উৎসবের আমেজ। চলছে নির্বাচনী বিরামহীন প্রচারণা। নারী ভোটারদের নিয়ে চলছে উঠান বৈঠক ও নারী সমাবেশ। শেরপুর- ৩ সংসদীয় (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল কে বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ৪ ই এপ্রিল শনিবার ২ নং রানীশিমূল পাইলট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু রায়হান মুহাম্মদ আলবেরুনী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীবরদী উপজেলা শাখা ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখা।
এ সময় বিএনপি'র নেতৃবৃন্দ ও শতশত নারী ভোটাররা উঠান বৈঠকে উপস্থিত থেকে মাহমুদুল হক রুবেল কে ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।