
শ্রীবরদী প্রতিনিধি : আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গাতে প্রান্তিক পর্যায়ের অর্ধশতধিক কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সিড আ্যান্ড আগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ১২ই এপ্রিল রবিবার দুপুরে ভায়াডাঙ্গা বাজারে কৃষকদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সিডের স্থানীয় পরিবেশক মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাক সিডের সিনিয়র টেরিটোরি অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আলী। দিনব্যাপী কর্মশালায় কৃষকদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সেলিমুর রহমান , মনিটরিং অফিসার কৃষিবিদ রুবেল মিয়া ও তরুণ কৃষি উদ্যোক্তা ও শ্রীবরদী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মাঝে গেঞ্জি, জৈব বালাইনাশক ব্যবহার নির্দেশিকা পকেট বই ও ব্র্যাকের সিডের উৎপাদিত আগাম জাতের হাইব্রিড ধান বীজ ব্র্যাক ধান ১০ বিতরণ করা হয়।
দিন ব্যাপী কর্মশালায় সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী'র ১০ জন কৃষক সহ অর্ধশতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।