শ্রীবরদী প্রতিমিধি: শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে সততা নৈতিকতার ব্যবহারিক চর্চা আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিবিরোধী মানসিকতা তৈরি করার লক্ষ্যে চালু করা হয়েছে সততা স্টোরের।
২৭ শে সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর জেলা সম্বনিত কার্যালয়ের উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় গোপালখিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ শাহ সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবক, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সততা স্টোর একটি সচেতনতা মূলক উদ্যোগ যা তরুণ প্রজন্মের মধ্যে সততার অভ্যাস তৈরি করবে। বিক্রেতা বিহীন দোকানে নিজের পণ্য নিজে নিয়ে টাকা দেওয়া ও সততা পরীক্ষা করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয় করতে পারবে।