শ্রীবরদী প্রতিনিধি : আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে প্রান্তিক পর্যায়ের অর্ধশতাধিক কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সিড আ্যান্ড আগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ৩ ই জুন বুধবার ঝগড়ারচর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সিডের স্থানীয় রিটেইলার মো: আবুল কালামের সভাপতিত্বে ও ব্র্যাক সিডের সিনিয়র টেরিটোরি অফিসার মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আলতাফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা এনামুল হক। দিনব্যাপী কর্মশালায় কৃষকদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ সেলিমুর রহমান ও ব্র্যাক সিডের ভেজিটেবল শাখার টেরিটোরি অফিসার শ্রী মৃদুল হাসান।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মাঝে গেঞ্জি, জৈব বালাইনাশক ব্যবহার নির্দেশিকা পকেট বই ও ব্র্যাকের সিডের উৎপাদিত আগাম জাতের হাইব্রিড ধান বীজ ব্র্যাক ধান (১৮) রাজা বিতরণ করা হয়।
দিন ব্যাপী এ কর্মশালায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।